, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১২৫ পড়া হয়েছে

মনিরুল ইসলাম,ময়মনসিংহ প্রতিনিধিঃ

“শ্যামগঞ্জ প্রেসক্লাব” শ্যামগঞ্জ- ময়মনসিংহ এর উদ্যোগে (২১ মার্চ ২০২৫) রোজ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় “দৈনিক দিনকালের”পূর্বধলা উপজেলার প্রতিনিধি মোঃ আল ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, মনাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম মাস্টার,নমনাটি দড়ি পাড়া প্রাইমারী স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান মাস্টার।এ ছাড়া ও উপস্থিত ছিলেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ।শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব বলেন, “সাংবাদিকরা হলো জাতির বিবেক, সাংবাদিকদের কাজ হলো বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, সাদাকে সাদা আর কালোকে কালো বলা।”গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা বলেন, “সাংবাদিকতা হলো একটি মহান পেশা, সাংবাদিকের উচিত নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি না করা সকলে মিলে দেশের স্বার্থে কাজ করা।”শ্যামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আশিকুজ্জামান আশিক তার বক্তব্যে বলেন, “এক ঝাক তরুণ সাংবাদিক নিয়ে আমাদের শ্যামগঞ্জ প্রেসক্লাবের অগ্রযাত্রা। প্রতিনিয়ত আমাদের কলম যোদ্ধারা গৌরীপুর উপজেলা,পূর্বধলা উপজেলা, শ্যামগঞ্জ অঞ্চল সহ নেত্রকোনা,ময়মনসিংহ জেলার খবরা খবর তুলে ধরতেছে।”দেশ ও জাতির কল্যাণ কামনা,ও ফিলিস্তিনি জাতির মঙ্গল কল্যাণ কামনা করে দোয়ার মধ্য দিয়ে শ্যামগঞ্জ প্রেসক্লাবের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫