, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  • প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২৩২ পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর প্রতিনিধিঃ

ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। একই সাথে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন। খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতে অনুরোধ জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডি আইজি আবুল কালম আজাদ,ডি আইজি শফিকুর রহমান, ডি আইজি হাবিবুর রহমান, ডি আইজি রুখফাত সুলতানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫