, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

কোম্পানীগঞ্জে জামাতে টানা ৪০ দিন নামাজ আদায়, পুরস্কার পেল ৮৫ কিশোর-যুবক

  • প্রকাশের সময় : ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৫৭ পড়া হয়েছে

রমজান আলী রানা,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৮৫ জন কিশোর ও যুবক। নামাজে উৎসাহ জোগাতে এ পুরস্কারের ব্যবস্থা করে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার শেখ বদর উদ্দিন পাটওয়ারী জামে মসজিদ পরিচালনা কমিটি।শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর ৮৫ কিশোরের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। নামাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৮৫ জন। তাদের মধ্যে এ গ্রুপে ৩৩ জন কে ৩ হাজার, বি গ্রুপে ৯জনকে ২ হাজার, সি গ্রুপে ৩ জনকে ১ হাজার এবং ডি গ্রুপে ৪৬ জনকে ৫শত টাকা করে প্রদান করা হয়।আমেরিকা প্রবাসী সবুজ বলেন, এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য ৮৫ অত্র মহল্লার কিশোর ও যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ৩৩ জন কিশোর ও যুবক পুরস্কার পান। বাকীদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ করীম বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে। তিনি আরও বলেন, আমাদের এই কার্যক্রমকে সফল করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এলাকার প্রবাসী ভাইয়েরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র মসজিদের খতিব ইকবাল হুসাইন জিহাদীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী ও অত্র মসজিদের সাবেক সভাপতি আবদুর রহিম সবুজ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল, অত্র মসজিদের উপদেষ্টা জসীম উদ্দিন, নতুন বাজার ইসলামীয়া মডেল দাখিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিয়ার মানিক, এলাকার মুসল্লিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

কোম্পানীগঞ্জে জামাতে টানা ৪০ দিন নামাজ আদায়, পুরস্কার পেল ৮৫ কিশোর-যুবক

প্রকাশের সময় : ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫