, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে নকলের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাকির হোসেন ও জুনায়েদ ইসলাম মিনহাজ, ঘাগড়া কারিগরি স্কুলের মামুন মিয়া এবং মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের জারিফ আল জাবিত।

তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেয়া শিক্ষকদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ওই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান ভিজিল্যান্স টিম। এ সময় ৪ শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে ডিউটি থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয় বলে জানান ইউএনও।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। পরীক্ষা চালাকালীন নিয়মিত উপজেলা ভিজিল্যান্স টিমের এই অভিযান চলমান থাকবে

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ময়মনসিংহে নকলের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

প্রকাশের সময় : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫