, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গাইবান্ধার সাঘাটার কচুয়াহাটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঘাটার বোনারপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে শফিকুল ইসলামের ইলেকট্রনিক্স, উজ্জ্বল মিয়ার টাইলস ও কম্পিউটার সামগ্রীর দোকানসহ একটি ফলের দোকান, ও মনোহারি দোকান। দোকানগুলোর মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ ঘটনাটি নিয়ে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গাইবান্ধার সাঘাটার কচুয়াহাটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫