, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতাকে হাতুড়ি ও রড দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা১১:৩০ ঘটিকায় উপজেলার দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেন (৪০) কে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে পরিবার ও স্থানীয় লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে পুলিশ মরদহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহত মোঃ ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের পালোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ান এর দ্বিতীয় ছেলে।

সে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ছাত্রদল নেতা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ হত্যার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী চাচাতো ভাইদের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ধান কাটতে ক্ষেতে গেলে তার চাচাতো ভাইয়েরা ধান কাটতে বাধা দেওয়ার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।

পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন পৌরসভার দুর্বাটি গ্রামের রওশন আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও গোলজার হোসেন, নবীন হোসেন এর ছেলে ফালাইন্যা ওরফে সুফল, বেলায়েত হোসেন এর ছেলে সুমন মিয়া সহ ভাই, ভাতিজা সহ আরও ৬/৭ জন মিলে বাড়ি থেকে হাতুড়ি ও রড নিয়ে এসে মাথায় করে ধানের বোঝা নিয়ে আসা অবস্থায় মোঃ ইসমাইল হোসেন (৪০) এর উপর হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করায় ঘটনা স্থলেই গুরুতর আহত হয়।

পাশে থাকা ভাইদেরকেও এলোপাতাড়ি আঘাত করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। এ বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমিজমা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন

প্রকাশের সময় : ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫