, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন

মৌলভীবাজারের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে নানান অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বহুল প্রতিক্ষিত শিব মন্দির প্রতিষ্ঠা এবং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে নবনির্মিত শিব মন্দিরে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

এ সময় লোকনাথ সেবাশ্রম এর কার্যপরিষদের সভাপতি অমলেন্দু দেবরায় অনাথ, সাধারণ সম্পাদক চন্দন রায়, সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, বিজন কান্তি পাল, হিমু নাহা, হরি দাস, রাজ সরকার, রিপন দেব, বিপ্লব দাস, লিটন রায়, মদন মোহন পাল, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্মিত শিব মন্দিরে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নানান অনুষ্ঠানমালার মধ্যে সকালে চলে পূজাঅর্চনা, দুপুরে অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, ভজন কির্তনের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী বিপুল লোকের সমাগম ঘটে। চন্ডি পাঠ করেন প্রকৌশলী শ্রী অরুণ ভট্টাচার্য্য।

কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী

মৌলভীবাজারে লোকনাথ সেবাশ্রমে শিব মন্দিরের শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ০১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫