, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

বগুড়া ধুনটে ভিটেবাড়ির মাটি কেটে জোরপূর্বক রাস্তা সংস্কারের অভিযোগ

বগুড়ার ধুনটে সেজাব উদ্দিন নামে এক ব্যাক্তির মালিকানাধীন ভিটেবাড়ির মাটি কেটে রাস্তা সম্প্রসারনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সেজাব উদ্দিন বাদি ধুনট থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্রপীরহাটি গ্রামের মৃত মনছের আলীর ছেলে সেজাব উদ্দিনের বাড়ির পশ্চিম পাশ দিয়ে একটি মাটির কাচা রাস্তা রয়েছে। গত সোমবার ওই গ্রামের মৃত আলেক মন্ডলের ছেলে শাহীন আলম ও আজগর আলীর ছেলে রমজান আলী সহ আরও কয়েকজন মিলে ওই রাস্তা সম্প্রসারনের কাজ শুরু করেন।একপর্যায়ে তারা পূর্ব শত্রুতার জেরে আসাব উদ্দিনের বসতবাড়ির মাটি কেটে রাস্তা প্রশস্ত করে। পরে আসাব উদ্দিন তার বাড়ির মাটি কেটে এভাবে রাস্তা সম্প্রসারন করার কারণ জানতে চাইলে তারা ভয়ভীতি প্রদর্শন করে।

বাদি আসাব উদ্দিন বলেন, আমি চাকরির সুবাদে শেরপুরে থাকি। সেই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা সম্প্রসারনের নামে আমার বাড়ি উচ্ছেদ করে দখলের চেষ্টা করছে। আমি নিরুপায় হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

বিবাদী রমজান আলী বলেন, রাস্তাটি দিয়ে এলাকার সবাই চলাচল করে। ওই রাস্তা দিয়ে কৃষকেরা মাঠ থেকে বাড়িতে ফসল আনে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি সংকুচিত হয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। অবশেষে গ্রামবাসী সবাই মিলে চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছি। রাস্তার রেকর্ডকৃত জায়গার বাহিরে কারো বাড়ির মাটি কেটে রাস্তা প্রশস্ত করে করা হইনি। সেজাব উদ্দিন অসৎ উদ্দেশ্য এলাকাবাসীর বিরুদ্ধে দাড়িয়েছে। রাস্তাটি গ্রামবাসীর চলাচলের একমাত্র পথ।

ধুনট থানার ডিউটি অফিসার জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া ধুনটে ভিটেবাড়ির মাটি কেটে জোরপূর্বক রাস্তা সংস্কারের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫