, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বেকার যুবক/যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই ¯স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য সামগ্রী বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। তিনটি ট্রেডে ৭০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।

পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাব লাঘব করতে পারবেন।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫