, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বাকি ৩৬ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। ভূরুঙ্গামারীতে আটক ১৪ জনই রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সীমান্ত এলাকার বাজারে ঘোরাফেরার সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তারা আটক করে বিজিবিকে খবর দেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে ৩০ জনকে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

প্রকাশের সময় : ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫