, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী মতিনের ছোট ভাই ঝুমুর গ্রেপ্তার

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।                      গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ঝুমুর সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং মজিবর রহমান সরকারের ছেলে। তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবেও পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, গত বছরের ৪ আগস্ট শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় ৭২ বছর বয়সী মো. আ. মান্নান নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

ইকবাল বাহার আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী মতিনের ছোট ভাই ঝুমুর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫