, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা নাশকতার মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে ও ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন ওরফে জুয়েলের (৪৫), নলডাঙ্গা গ্রামের তোজাম্মেল হকের ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামালের (৪৫), মোকছেদ আলীর ছেলে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলী প্রাং (৪০), মামলা দেখানো হয়েছে।

গত রবিবার (১১ মে) দুপুর অনুমান ২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতার অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার বাদি হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫