, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকালের দিকে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিল। একপর্যায়ে সে পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল গিয়ে নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫