, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ধুনটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে হত্যার হুমকি দিয়ে ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় রবিউল ইসলাম রবি বাদী হয়ে চারজনকে আসামী করে রবিবার ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তার তফসিলভুক্ত পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ফড়িংহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে চাঁন মিয়া, লাল মিয়া, মৃত আলতাব হোসেনের ছেলে আল-আমিন হোসেন ও মৃত আলেপের ছেলে শফিকুল ইসলাম ওই জমির ধান কর্তানে বাধা দেয়। এতে নিষেধ করলে প্রতিপক্ষরা রবিউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা চলে যায়। এঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়া ধুনটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫