, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমির সুরক্ষিত মালিক হই. এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধোবাউড়া উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের সম্মুখ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন.সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক.উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন সহ উপস্হিত ছিলেন।

র‌্যালির নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস,তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলার আয়োজন।”
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়,যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা,নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়।
মেলাটি আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, ধোবাউড়া। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশের সময় : ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫