, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন লেগে আনোয়ার হোসেন নামের এক কৃষকের ৪টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গোয়াল ঘরের পাশের দিনমজুর নাসিম উদ্দিনের বসতবাড়িও পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক আনোয়ার হোসেনের প্রায় ৪ লাখ ও দিনমজুর নাসিম উদ্দিনের দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা রাতে গরু ও ছাগল গোয়াল ঘরে রেখে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত প্রায় ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হলে তার গোয়াল ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখতে পান। পরে তিনি চিৎকারে দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গোয়ালে থাকা গবাদিপশু ও গোয়ালের পাশের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

নিমগাছি ইউপি চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আনোয়ার হোসেনের বাড়ির বিদ্যুৎ লাইনের সার্ভিস তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। গোয়াল ঘরে থাকা তার ৪টি গরু ২ টি ছাগল পুড়ে মারা যায়। এবং পাশের দিনমজুর নাসিম উদ্দিনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনাটি তার জানা নেই।  এবিষয়ে কেউ থাকে অবগত করেনি।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫