, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রী মারপিটের শিকার

বগুড়া ধুনটে পাওনা টাকা চাইলে ইলেকট্রনিক্স ও গাড়ী মেরামতের দোকান ব্যবসায়ী  ও তাহার স্ত্রীকে মারপিট করে আহত করে। গত বুধবার (০৪ই জুন) বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত রইস উদ্দিন মন্ডলের ছেলে  ওয়াহিদ আলী (৬০) ও স্ত্রী শাহানাজ পারভীন (৫৫)।      মারপিটের ঘটনায় আহত ব্যক্তির ছেলে শাহিন আলম বাদী হয়ে গত বুধবার রাতে ধুনট থানায় ৫ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোসাইবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওয়াহেদ আলী মন্ডল ইলেকট্রনিক ও গাড়ী মেরামতের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। গত বুধবার বিকেলে চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন (৩২) কাছ থেকে ওয়াহেদ আলী তাহার দোকানের পাওনা টাকা চাইলে  উল্টো স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর করে।আহত ব্যক্তিরা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারপিট ব্যক্তিরা হলেন, চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন (৩২), মুঞ্জু মিয়ার ছেলে রাজু মিয়া (২০) ও একই এলাকার ফজলু (২১), কাওছার (২৩), হাসান (১৯)। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, মারপিট ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রী মারপিটের শিকার

প্রকাশের সময় : ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫