, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে বালু বাহি ড্রামট্রাক চালকের মৃত্যু

শেরপুরের নকলায় ফাহিম মিয়া (২০) নামে বালু বাহি মাহিন্দ্র ড্রামট্রাকের (লড়ি) চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সে জামালপুর জেলার লহ্মীরচর ইউনিয়নের বারোমারি গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা ঘাট থেকে কালাম মিয়া নামের এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রামট্রাক দিয়ে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছিল। এ সময় বালুবাহী ড্রামট্রাকের চালক সুইচ টিপে ড্যাম্পার উঠিয়ে জমিতে বালু ফেলার সময় ড্যাম্পারটি পাশ দিয়ে টানা বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায়। এতে পুরো ড্রামট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং চালক ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার তদন্ত চলমান আছে। তদন্ত কাজ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে বালু বাহি ড্রামট্রাক চালকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫