, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে ঈদের দিনে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত এ্যামি একই এলাকার বাসিন্দা হাসিবুলের স্ত্রী এবং ইসরাক হোসেনের মেয়ে।

জানা গেছে, গত কিছুদিন ধরে এ্যামি ও তার স্বামী হাসিবুলের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

ওই কলহের সূত্র ধরেই শনিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে এ্যামির গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসিবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

লালমনিরহাটে ঈদের দিনে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫