, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

কলমাকান্দায় দেশীয় পিস্তলসহ শ্যালক গ্রেফতার–ভগ্নিপতি পলাতক

নেত্রকোণা জেলার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ মোঃ আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ভগ্নিপতি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আওলাদ হোসেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ করিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক।

বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যায়।

জানা গেছে, গ্রেফতারকৃত আওলাদ স্বীকার করেছে তার ভগ্নিপতি আব্দুল মান্নানও এ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব অভিযান অব্যাহত থাকলে অপরাধীদের দৌরাত্ম্য কমবে।

শুক্রবার দুপুরে এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর জানান, অবৈধ অস্ত্র নির্মাণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কলমাকান্দায় দেশীয় পিস্তলসহ শ্যালক গ্রেফতার–ভগ্নিপতি পলাতক

প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫