, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে পিটিয়ে যখম

শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে পিটিয়ে যখম রুপচান আলী (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলে। বুধবার (১২ জুন) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে এঘটনা ঘটে। রুপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে।

রুপচাঁন এক সন্তানের জনক। সে পেশায় একজন দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ কর্ম করতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা। রুপচাঁন গোমড়া ও সন্ধ্যাকুড়া গ্রামের মাদকপাচারকারি কিশোর গ্যাঙ সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারি। সে নিজেও একজন মাদকাসক্ত। স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার রুপচাঁনের। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রুপচাঁনের। রুপচাঁন বাবা মাকে ভরনপোষণ করে না।

উল্টো বাবা মার কাছ থেকেই জোরজুলুম করে টাকা নেয় রুপচাঁন। শুধু তাই নয় মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার উপর নেমে আসে রুপচাঁনের নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে বাবা মাকে গ্রেপ্তার করানোর হুমকি দেয়া হয়। বুধবার রাত ১০ টায় রুপচাঁন নেশা করার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে। টাকা দিতে অস্বীকার করলে এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রুপচাঁন তার বাবার উপর আক্রমণ করে।

এসময় রুপচাঁনের হাত থেকে গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। বর্তমানে গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এব্যাপারে গফুর আলী বাদি হয়ে বৃহস্পতিবার রুপচাঁনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে পিটিয়ে যখম

প্রকাশের সময় : ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫