, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া শেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ — থানায় অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় এক অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবার বুধবার রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

নিখোঁজ সজিব (১৫) স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর মা মোছা. মমতা বেগম জানান, গত বুধবার (১১ই জুন) সকাল ১০টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে কনসার্ট দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সজিব। এরপর আর সে ফেরেনি।

মমতা বেগমের অভিযোগ, ছেলেটা বের হওয়ার মাত্র ১৫ মিনিট পরেই উপজেলা গেটের সামনে ওকে সবুজ রঙের একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমার ভাগনে নয়ন (২৫) ও তার স্ত্রী বিথী (২২)। আমাদের কাছ থেকে নয়ন বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ টাকা চেয়েছিল, আমরা দিতে না চাওয়ায় এই ঘটনা ঘটায়। এখন আর ছেলের সন্ধান পাচ্ছি না। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।

অভিযুক্ত নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি প্রেমঘটিত একটি বিষয়। আমি এখন ঢাকায় আছি, থানার ফোন পেয়ে রওনা দিয়েছি। থানায় গিয়ে সব ব্যাখ্যা দেব।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈনুদ্দিন বলেন, ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়া শেরপুরে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ — থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫