, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ ২ জন আটক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

সোমবার (১৬ জুন) ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। উদ্দেশ্য ছিল ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের জন্য ঢাকার বাসায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে। এসময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুইজনকে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর কোটি টাকার গাড়িসহ ২ জন আটক

প্রকাশের সময় : ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫