, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

অসহায় কৃষ্ণ হাজংয়ের পাশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল

কিডনি রোগাক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েছেন মহা দুর্বিপাকে। অর্থ সংকটে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি সম্প্রতি নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী ও এক কন্যা এবং মা-বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তার নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু হয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহে চিকিৎসা শেষে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার (১৮ জুন) থেকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আর্তমানবতার সেবায় আমাদের দল বিএনপি সর্বদাই নিবেদিত। মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সবার কাছে অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি যেন কৃষ্ণ হাজং সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

অসহায় কৃষ্ণ হাজংয়ের পাশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫