, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আজিজুল ইসলাম (২৭) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ সাজা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকায় পরিবহন করছিল একটি চক্র। স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে বাখলা নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে ওই নদীর নাজিরপুর সেতু সংলগ্ন এলাকায় বালুভর্তি একটি নৌকা আটক করা হয়। পরে ঘটনাস্থলে আজিজুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজিজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বাখলা নদী থেকে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫