, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে-নিহত ১

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেরাজ হোসেন (২২)। তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার আলিউল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত অনিক ইসলাম (২৩) একই এলাকার একরামুল হকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মেরাজ হোসেন ও তার বন্ধু অনিক ইসলাম পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাশের উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন।

সেসময় অনিক ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে বসা ছিলেন মেরাজ হোসেন। মোটরসাইকেলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে পৌঁছালে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেরাজ হোসেন মারা যান।

পরে অনিককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকৎসক তাকে উন্নত চিকৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আরেকজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে-নিহত ১

প্রকাশের সময় : ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫