, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে আবারো সাতজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়।
তারা হলেন- খুলনার দৌলতপুর থানার খালিশপুর এলাকার কাওছার আলী (৭০),  তার স্ত্রী মুন্নি খাতুন (৫৯), কাওছার আলীর ভাই খুরশিদ (৫০), তার স্ত্রী তারা খাতুন (৪৫), মেয়ে রেজিয়া (১২), ছানিয়া খাতুন (১০) ও আমেনা খাতুন (০৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে ভোরে সাতজনকে পুশ-ইন করেছে বিএসএফ। পরে তারা স্থানীয় একটি মসজিদে অবস্থান নেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে স্থানীয় স্কুলের মাঠে নিয়ে যায়।
সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানান, পুশ-ইনের শিকার সাতজনই খুলনার বাসিন্দা। দীর্ঘদিন আগে ভারতে অবৈধভাবে গিয়েছিলেন।
মঙ্গলবার তাদের পুশ-ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুশ-ইনের শিকার হয়ে বিজিবির হাতে আটক সবাই বাংলাদেশি নাগরিক, তারা খুলনার বাসিন্দা। তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

প্রকাশের সময় : ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫