, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি গ্রামে সুমাইয়া আক্তার (৩১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পারতেখুর গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে এবং ডোমনপুকুরের মৃত নজমল হকের ছেলে আমিনুল ইসলাম বাপ্পির স্ত্রী।

চার মাস ধরে সুমাইয়া ওই এলাকায় ভাড়া থাকছিলেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় রাজু নামে এক ব্যক্তি নিজেকে তার স্বামী এবং রাকিব নামে আরেকজন ভাতিজা পরিচয় দেন। নিয়মিত তাদের ওই বাড়িতে যাতায়াত ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমাইয়া ও রাজুকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। বুধবার (২৫ই জুন) সকালে স্থানীয়রা ঘরের জানালা খুলে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ দেখতে পান।

সুমাইয়ার ছোট ভাই কাওসার আহমেদের অভিযোগ, রাজু ও তার সহযোগীরা সুমাইয়াকে দিয়ে মাদক ব্যবসা করাতো। এ নিয়ে বিরোধে সুমাইয়াকে মারধরও করা হয়। তিনি দাবি করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশের সময় : ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫