, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে বন্ধু বাড়িতে বেড়াতে এসে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আত্মহত্যার চেষ্টা করেছেন।
শুক্রবার (২৭ই জুন) দুপুর ১২টার দিকে বগুড়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে তাকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহর থেকে যমুনা নদীর তীরবর্তী ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের সঙ্গে রাতভর ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাবেক স্ত্রী রিয়া মনিকে ঘিরে তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।

পরে ভোররাতে হিরো আলম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘুমের বড়ি সেবন করেন। দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধু জাহিদ হাসান সাগর তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হিরো আলম অতিরিক্ত ঘুমের বড়ি সেবনের কারণে অচেতন হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে হিরো আলমের পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, হিরো আলম এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড ও পারিবারিক জটিলতার কারণে আলোচনায় ছিলেন। সম্প্রতি সাবেক স্ত্রী রিয়া মনিকে ঘিরে পারিবারিক টানাপড়েন ও আইনি জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে বন্ধু বাড়িতে বেড়াতে এসে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময় : ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫