, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : 

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।

আহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্লাবন নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাদল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১

প্রকাশের সময় : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫