, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শাজাহানপুরে বোট ক্লাব লেকে মিললো ঢাবি’র সাবেক শিক্ষার্থীর মরদেহ

তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (৩২)। রবিবার (২৯শে জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বোট ক্লাব সংলগ্ন লেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

সৌমিকের বাড়ি সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে হলেও তিনি পরিবারসহ বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাস করতেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বের হয়ে আর বাড়ি ফেরেননি সৌমিক। তার ফোনও ছিল বন্ধ। উদ্বিগ্ন বাবা তৌফিকুর রহমান শুক্রবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

থানা সূত্র বলছে মরদেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শাজাহানপুরে বোট ক্লাব লেকে মিললো ঢাবি’র সাবেক শিক্ষার্থীর মরদেহ

প্রকাশের সময় : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫