, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শাজাহানপুরে ৭০ বছরের বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া  আলহাজ্ব আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (২৯শে জুন) দুপুরে জামালপুর পাম্পের পূর্ব পাশে নিজ বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুল হামিদের স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও মেয়ের জামাই রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জমি দলিল নিয়ে ছেলে, বউ, মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে আলহাজ্ব আব্দুল হামিদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে তার রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। তাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে অনেকের সন্দেহ।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শাজাহানপুরে ৭০ বছরের বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫