, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শেরপুরে গানের কারিগর আর নেই

বগুড়ার শেরপুরের প্রবীণ সংগীত ওস্তাদ আবুল কাশেম আর নেই। রবিবার (২৯শে জুন) বেলা দুইটায় শেরপুর পৌর শহরের সান্যাল পাড়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।  মরহুমের যানাজা নামাজ বাদ আসর অনুষ্ঠিত হবে।

তার জন্মস্থান উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি তৎকালীন সংগীতের প্রবীণ ওস্তাদ দবির উদ্দিনের ছেলে। মৃত্যু কালে তার স্ত্রী গোলাপ ভানু, দুই সন্তান মেহেদী হাসান বাবুল ও আমিনুল ইসলাম মনির সহ সংগীত অঙ্গনের  অসংখ্য  শিক্ষার্থী, এবং গুনগ্রাহী রেখে গেছেন।

বেঁচে থাকা অবধি সঙ্গীত ওস্তাদ আবুল কাশেমের  নিজস্ব কোন সংগীত বিদ্যালয় না থাকলেও বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে সংগীত প্রশিক্ষণের মাধ্যমে সংস্কৃতি চর্চা  বিলিয়ে দিতেন। ছোটবেলায় বাবা ওস্তাদ দবির উদ্দিনের দারাজ কন্ঠে গান গাওয়া থেকে অনুপ্রাণিত হয়ে শেরপুর উপজেলার একজন দক্ষ ও প্রবীণ ওস্তাদ হিসেবে প্রতিষ্ঠা পায় তিনি।

এছাড়াও তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকতেন। প্রবীন এই  সঙ্গীত ওস্তাদ আবুল কাশেম ব্যক্তি জীবনে সংগীত সাধনের মাধ্যমে অর্জন করেছেন জেলা প্রশাসক পদক সহ বিভিন্ন সম্মাননা ও আর্থিক অনুদান এমন সব তথ্য জানিয়েছেন তার ছোট ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম।

তার মৃত্যুতে শেরপুর উপজেলার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগীত অঙ্গনের বিভিন্ন সংগঠক,  শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শেরপুরে গানের কারিগর আর নেই

প্রকাশের সময় : ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫