, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় রাসেল মাহমুদ (৩৫) নামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৬ই জুলাই) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাসেল মাহমুদ ধুনট সদর পাড়া গ্রামের মৃত আব্দুল বাড়িক এর ছেলে। সে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। রবিবার সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ১৭ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল মাহমুদ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ১৯ই ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, বিস্ফোরণ নাশকতা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫