, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ার শেরপুর এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। সে গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিষয়টি তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করে এবং এরপর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। সেখান থেকে নামিয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া খুব মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।

শেরপুর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশের সময় : ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫