, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন উল্টে নিহত এক

বগুড়ার শাজাহানপুর -নাটোর মহাসড়কে চলন্ত নসিমন উল্টে সড়ক দুর্ঘটনায় নুরনবী রহমান (৪৪) নামের একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি এলাকার আব্দুর রহিমের ছেলে।

শনিবার (১২ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় নসিমন। গুরুতর অবস্থায় চালক নুরনবীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ তথ্য নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত। তিনি জানান, দুর্ঘটনার আগে নন্দীগ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্য নুরনবী নিজের নসিমন নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জামাদারপুকুর ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গুরুতর আহত হন চালক নূরনবী। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন উল্টে নিহত এক

প্রকাশের সময় : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫