, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

সারাদেশের ন্যায় লালমনিরহাটেও “জুলাই শহীদ দিবস-২০২৫” উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক রাজীব আহসান, শহীদ রাজীবের মা জান্নাত আরা ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন; কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল। এ সময় তারা জুলাই যোদ্ধাদের স্বজনদের ন্যায্য দাবিসমূহ পূরণ এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

লালমনিরহাটে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

প্রকাশের সময় : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫