, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে নাশকতার মামলায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জাহাঙ্গীর আলম ওরফে জুয়েল (৪৪) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।                                                                              গত

বুধবার দিবাগত রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ওরফে জুয়েল ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামাচামা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।

এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই  মামলায় অজ্ঞাত আসামী হিসেবে পুলিশ জাহাঙ্গীর আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, মামলার এজাহারে জাহাঙ্গীর আলম জুয়েলের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে নাশকতার মামলায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫