, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে দুটি ট্রেনের সংঘর্ষ দুই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলার বুড়িমারীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ‎ ‎সোমবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে বুড়িমারি- লালমনিরহাট রেল রুটের লালমনিরহাট রেলওয়ে স্টেশনের লোকোশেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেল বিভাগ সুত্রে জানা যায় , ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ওই সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। ‎ ‎ ঐ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে যাত্রীবিহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুইটি রেক লাইনচ্যুত হয়। এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে,বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ‎ ‎এ ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে, পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা।

লাইন মেরামতসহ রেক উদ্ধারকাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর। ‎ ‎ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএনবি বেনজির আহমেদ বলেন,যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন রেলের নিরাপত্তাকর্মীরা। উদ্ধারকাজও শুরু করা হয়েছে। ‎ ‎

লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে দুটি ট্রেনের সংঘর্ষ দুই ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫