, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শরবত বিক্রেতার মৃত্যু

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) সাড়ে ৯ টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত পলান শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও তিনটি কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম পেশায় একজন অটোভ্যান চালক হলেও তিনি বিভিন্ন সময়ে হাট বাজারে ফেরি করে শরবত বিক্রি করেন। ঘটনার দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা শরবত বিক্রি মালামাল বের করতে যায়। সেখানে ওই ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের গনমাধ্যম কর্মিরদের কাছে এতথ্য নিশ্চিত করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শরবত বিক্রেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫