, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় সংস্থার চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি।

রবিবার (১০ আগস্ট) জেলার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।

ওই ব্যক্তির নাম ছাকোয়াত হোসেন মণ্ডল। তিনি মৎস্যচাষি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি।

গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপর উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।

জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।

অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

প্রকাশের সময় : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫