, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে কোকোর স্মৃতি সংসদের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

‎এম.এ. রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে গঠিত “আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ” এর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মৃতি সংসদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কোকোর স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ওরফে জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আরাফাত রহমান কোকোর সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক অবদান আমাদের স্মরণীয়। তাঁর আদর্শ ও পরিশ্রম থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে।”

‎দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সভাপতি রুহুল আমিন মাসুদ বলেন, “আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ তাঁর মানবিকতা ও সমাজকল্যাণের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।”

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে কোকোর স্মৃতি সংসদের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫