, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম আহতের ঘটনায় গ্রেফতার-৩

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম গুরুতর আহত হয়। এঘটনায় ১৬ আগষ্ট আহতের ছোটভাই হুমায়ূন খান বাদী হয়ে মাদক কারবারি মোঃ রাসেল মিয়া ও তার সহযোগী ১০/১২জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে, ওই রাতেই গোমড়া গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত মোঃ কোরবান আলী ও মোঃ দেলোয়ার হোসেন নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উল্লেখ্য- দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম, সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন।

সংবাদ প্রকাশ করার পর থেকেই মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৫ আগষ্ট রাতে সাংবাদিক খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে

মাদক কারবারি রাসেল ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে সাংবাদিক খোরশেদ আলম একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারিরা কেটে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ১৬আগষ্ট সকালে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

আহত সাংবাদিক খোরশেদ আলম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম আহতের ঘটনায় গ্রেফতার-৩

প্রকাশের সময় : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫