, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি ওহিদুল ইসলাম (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির একটি কর্মীসভায় হামলার ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ৭৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫