, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার রেজোয়ানের স্বপ্নযাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন —- তারেক রহমান

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও ‘জুলাই যোদ্ধা’ খ্যাত মেধাবী শিক্ষার্থী রেজোয়ান আহমেদ উচ্চশিক্ষার জন্য চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ অর্জন করেছেন। তবে এই স্বপ্নযাত্রায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার বিমানভাড়া। শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিগত সহায়তায় সেই বাধা দূর হয়।

আজ শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে রেজোয়ানের হাতে চীনে যাওয়ার বিমান ভাড়ার সম্পূর্ণ অর্থ তুলে দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মীর শাহে আলম।

অনুষ্ঠানে বক্তারা রেজোয়ানের মেধা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। অধ্যাপক ড. কুদরত-ই-জাহান বলেন, “রেজোয়ানের এই অর্জন শুধু শিবগঞ্জ নয়, গোটা বগুড়ার জন্য গর্বের। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”

জনাব মীর শাহে আলম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিএনপি সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকেছে। রেজোয়ানের পাশে জনাব তারেক রহমানের দাঁড়ানো এই নীতিরই একটি উজ্জ্বল উদাহরণ।”

আবেগাপ্লুত রেজোয়ান বলেন,“এটা শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটা আমার জন্য এক বিশাল প্রেরণা। আমি দেশকে কিছু দিতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”

‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। রেজোয়ানের সাফল্য এবং তার পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের এই ভূমিকা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে এটি নতুন করে আশার সঞ্চার করেছে।

স্বপ্নসারথি তারেক রহমান, স্বপ্নপূরণে রেজোয়ান।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার রেজোয়ানের স্বপ্নযাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন —- তারেক রহমান

প্রকাশের সময় : ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫