, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা–বগুড়া মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারি তাজরী নাহার, মাহফুজা আননূরী, নিপা খাতুন ও নায়েলা তাসনিম।

বক্তারা বলেন, হিজাব মুসলিম নারীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা সংবিধান স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও মানবাধিকারে হস্তক্ষেপের শামিল।

তারা অভিযুক্ত শিক্ষিকার পদত্যাগ দাবি করেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের অধিকার নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান ছাত্রীসংস্থার নেত্রীরা।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রকাশের সময় : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫