, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট থানায় দ্বিতীয়বারের মতো আরেকজন পুলিশ সদস্যকে দেয়া হলো রাজকীয় বিদায়। ৪০ বছরের চাকরি শেষে অবসরে যাওয়া কনস্টেবল মোঃ সাইদুর রহমানকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

সাইদুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ চার দশকের পুলিশি জীবনে তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল আলম, থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ।

ওসি মোঃ সাইদুল আলম বলেন,“সাইদুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আইন ও সহকর্মীদের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আমরা গর্বিত।”

অশ্রুসিক্ত বিদায়ী পুলিশ সদস্য সাইদুর রহমান বলেন, “চাকরি জীবনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। বড় কর্মকর্তাদের তো অনেক সংবর্ধনা দেখি, কিন্তু আমার মতো সাধারণ সদস্যকেও এভাবে বিদায় জানানো হবে ভাবিনি। আমি কৃতজ্ঞ, ধন্য।”

এই বিদায় সংবর্ধনা আগামীতে পুলিশের অভ্যন্তরে সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫