, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিরব (৩০) নামের এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশের রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার বাসিন্দা আজিজ মিয়ার ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ ফুচকার দোকান চালাতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি কলেজের মূল ফটক থেকে কিছুটা পূর্বে পৌঁছালে নিরব রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, “ট্রেন দুর্ঘটনায় একজন ভ্রাম্যমাণ ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরবের হঠাৎ মৃত্যুতে সহকর্মী ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫