, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া শিবগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ রংপুরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ      

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিশেষ অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল তল্লাশির একপর্যায়ে মতিয়ার রহমান (৫০) নামে একজন যাত্রীর কাছ থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটনের কোতয়ালী থানার অন্তর্গত মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

গ্রেফতারকৃত মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোকামতলা তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া শিবগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ রংপুরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫