, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন, ভাগিনা আহত

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরের তেলিপুকুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিল খন্দকার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাগিনা তৌফিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাকিল খন্দকার বগুড়া শহরের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকার শামিম ও পলাশ নামে দুই ব্যক্তির সঙ্গে শাকিলের বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শাকিল ও তার ভাগিনা তৌফিককে ওই এলাকায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে পৌঁছানোর পর প্রথমে তৌফিককে বেধড়ক মারধর করা হয় এবং পরে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ধানক্ষেতে ফেলে রেখে যায় তারা।

শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত নিলয় ও রাতুলকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন, ভাগিনা আহত

প্রকাশের সময় : ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫